২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় চালকসহ নিহত ৩

মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে চালকসহ তিনজন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও দুজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2016, 01:44 PM

Updated : 12 Apr 2022, 01:31 AM

মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে চালকসহ তিনজন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও দুজন।

রোববার বেলা ১১টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দড়ি বাউসিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট কামরুজ্জামান রাজ জানান।

নিহত দুই আরোহী হলেন রতন চন্দ্র দাস (৩০), তার শ্যালিকা কাজল রাণী দাস (১৮) এবং প্রাইভেট কারের চালক সজল (২৫)।

আহতরা হলেন কাজলের মামা শীতল দাস (৪৫) ও ভাগ্নে প্রাণ কৃষ্ণচন্দ্র দাস (২৬)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হতাহতদের বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লায় বলে জানান সার্জেন্ট কামরুজ্জামান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নারয়ণগঞ্জের ফতুল্লা থেকে কুমিল্লাগামী প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছে ধাক্কা দিয়ে দুমড়েমুচড়ে যায়।

“এতে ঘটনাস্থলে কাজল রাণী দাস মারা যান। রতন চন্দ্র দাস ও সজল মারা যান স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর।”

প্রাইভেট কারটি পুলিশ হেফাজতে রয়েছে।  মহাসড়কটিতে যান চলাচল স্বাভাবিক বলে জানান তিনি।