২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভুয়া যুগ্ম সচিবের চালককে ধরিয়ে দিলে পুরস্কার

মাগুরায় এক ভুয়া যুগ্ম সচিবের মাইক্রোবাস চালককে ধরিয়ে দেওয়ার জন্য ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছে পুলিশ।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2016, 05:48 PM

Updated : 12 Apr 2022, 01:31 AM

শনিবার পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ সাংবাদিকদের সামনে এই ঘোষণা দেন এবং সিসি ক্যামেরায় ধারণ করা কমলা রঙের টি-শার্ট পরা এক ব্যক্তির ছবি হস্তান্তর করেন, যার বয়স আনুমানিক ৪৫ বছর।

সন্ধানদাতার নাম গোপন রাখা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

গত রোববার ওহিদুর রহমান নামে এক সোনার দোকানি পুলিশের কাছে অভিযোগ করেন, এক লোক নিজেকে যুগ্ম সচিব বলে পরিচয় দিয়ে পাঁচ ভরি সোনার গয়না কেনার কথা বলে নেওয়ার পর জেলা সার্কিট হাউজের একটি ঘরে তাকে বসিয়ে রেখে পাশের ঘরে স্ত্রীকে দেখানোর কথা বলে চম্পট দেন।

পরে পুলিশ শহরে লাগানো সিসি ক্যামেরায় ধারণকৃত ফুটেজ দেখে ওই লোকের ব্যবহৃত কালো মাইক্রোবাস ও কমলা রঙের গেঞ্জি পরা চালককে শনাক্ত করে।

পুলিশ সুপার জানান, প্রতারককে শনাক্ত করার জন্য পুলিশের একাধিক দল কাজ করছে।

পুরনো খবর:

যুগ্ম সচিব পরিচয়ে সোনার গহনা চুরি