২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে ‘যুবলীগের’ সংঘর্ষে একজন গুলিবিদ্ধ

নাটোর শহরে ‘যুবলীগের’ দুই পক্ষের সংঘর্ষে একজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2016, 09:01 PM

Updated : 20 Aug 2022, 11:54 AM

গুলিবিদ্ধ রানাকে (২৫) মুমূর্ষু অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে সদর থানার ওসি মিজানুর রহমান জানান।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার বিকেল ৫টার দিকে তেবাড়িয়া এলাকায় যমুনা ডিস্টিলারিজের সামনে গোলাগুলি হয়েছে বলে খবর পাওয়া গেছে।

“পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ রানাকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে রাজশাহী পাঠায়।”

রানার পিঠে গুলি লেগে বুকে আটকে আছে বলে পুলিশ ধারণা করছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, যমুনা ডিস্টিলারিজের সামনে একটি চায়ের দোকানে যুবলীগের আফজাল ওরফে মুরগি আফজাল ও রতন ওরফে রানার মধ্যে কথাকাটাকাটি এবং একপর্যায়ে তাদের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া হয়।

তারা সাতটি গুলির শব্দ শুনেছেন বলে জানান।

তবে পৌর যুবলীগের সভাপতি সাঈম হোসেন বলেন, এ ঘটনায় যুবলীগের কেউ জড়িত ছিল কি না তা তার জানা নেই।