২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাউল সম্রাটের জন্মদিন উদযাপন

সুনামগঞ্জে বাউল সম্রাট শাহ আব্দুল করিমের শততম জন্মদিন কেক কেটে উদযাপন করা হয়েছে।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2016, 10:20 PM

Updated : 11 Oct 2022, 07:46 PM

সোমবার বিকালে জেলা শিল্পকলা একাডেমি ভবনে কেক কাটেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম।

এ সময় শিল্পীরা সমবেত কণ্ঠে ‘বসন্ত বাতাসে সই গো বসন্ত বাতাসে, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে’ গানটি গাইতে থাকেন।

কেক কাটা শেষে বাউল সম্রাটের জন্মশতবর্ষ উপলক্ষে গত শনিবার আয়োজিত সংগীত প্রতিযোগিতায় বিজয়ীদের ক্রেস্ট ও সনদপত্র দেন অতিথিরা।

পরে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক ছাড়া জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শামছুল আবেদীন, সংগীতশিল্পী দেবদাস চৌধুরী রঞ্জন, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লতিফুর রহমান রাজু, জেলা সংস্কৃতি কর্মকর্তা আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

একুশে পদকপ্রাপ্ত শাহ আব্দুল করিমের জন্ম ১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার উজানধল গ্রামে। ২০০৯ সালের ১২ সেপ্টেম্বর ৯৩ বছর বয়সে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।