২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাশকতার মামলায় রাবি ভর্তিচ্ছু গ্রেপ্তার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু এক শিক্ষার্থীকে নাশকতার মামলায় গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2016, 10:26 PM

Updated : 20 Aug 2022, 11:42 AM

গ্রেপ্তারকৃত আক্কাছ আলী কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের প্রথম বর্ষে ভর্তি হয়েছেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায়ও উত্তীর্ণ হয়েছেন।

শুক্রবার দুপুরে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে মতিহার থানার ওসি অশোক চৌহান জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন,  আক্কাছ  ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ায় ২৫ জানুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারেনি।

“মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ আছে কিনা তা জানতে বুধবার রাতে তিনি রাবিতে আসেন। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে শিবিরকর্মী সন্দেহে আটক করে পুলিশে সোর্পদ করে।

“২০১৫ সালের ১৯ নভেম্বরে মতিহার থানার নাশকতার এক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।”