২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাদুল্লাপুরে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

গাইবান্ধার সাদুল্লাপুরে এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2016, 11:53 AM

Updated : 20 Aug 2022, 11:42 AM

বুধবার রাতে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের সাহাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান সাদুল্লাপুর থানার ওসি ফরহাদ ইমরুল কায়েস।   

নিহত বিনয় চন্দ্র সাহা (৪৫) ওই গ্রামের প্রয়াত পল্টু সাহার ছেলে। তিনি ধাপেরহাট বাজারে আলুর ব্যবসা করতেন।

এ ঘটনায় জড়িত সন্দেহে বৃহস্পতিবার সকালে নিহতের স্ত্রী (৩০) ও এক প্রতিবেশীর ছেলেকে (২২) আটক করেছে পুলিশ। তাদের নাম প্রকাশ করা হলো না।

ওসি ফরহাদ বলেন, বুধবার রাত ১১টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির উঠানের শৌচাগারে যান বিনয়। কিছুক্ষণ পর তার স্ত্রীর চিৎকার শুনে প্রতিবেশীরা গিয়ে শৌচাগারের পাশে বিনয়ের গলা কাটা লাশ দেখতে পান।

পরে রক্তমাখা একটি ছুরিসহ তার লাশ উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে পাঠানো হয় বলে জানান তিনি।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি ফরহাদ আরও বলেন, “নিহতের স্ত্রীর সঙ্গে এক প্রতিবেশীর পরকীয়া চলছিল। এ কারণে বিনয়কে হত্যা করা হয়ে থাকতে পারে। ”

ঘটনার পর থেকে ওই প্রতিবেশী পলাতক থাকায় তার ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানান তিনি।