চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় যুবক নিহত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার সকালে উপজেলার রানীহাটি বাজারে এ দুর্ঘটনা ঘটে বলে জানান শিবগঞ্জ থানার ওসি ময়নুল ইসলাম।
নিহত লালবর (৩০) শিবগঞ্জের পারঘোড়া পাখিয়া গ্রামের কেতাবুর রহমানের ছেলে।
সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। রাজশাহী নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানান ওসি।
