২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে হামলায় আ. লীগ নেতা আহত

‘পূর্ব শত্রুতার জেরে’ সাভারে স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2016, 03:53 PM

Updated : 12 Apr 2022, 01:15 AM

আহত মোশারফ হোসেন (৪৫) সাভার এনাম মেডিকেল কলেজ হাপসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি সাভার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি।

সোমবার রাতে সদরের ব্যাংকটাউনের বাড়ইগ্রামে এ ঘটনা ঘটে বলে জানান সাভার থানার ওসি মো. কামরুজ্জামান।

মোশারফের ছোট ভাই শামীম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সোমবার রাতে আমি ও আমার ভাই মোশারফ বাড়ইগ্রামে একটি দোকানে বসে চা পান করছিলাম। এ সময় দুর্বৃত্তরা মোশারফের উপর হামলা চালিয়ে তাকে মারধর করে।

“আমাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে মোশারফকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।”

শামীম আরও বলেন, সম্প্রতি এলাকার মাদকব্যবসা নিয়ে বিরোধের জেরে এক ইটভাটা মালিকসহ কয়েকজনের বিরুদ্ধে সাভার থানায় একটি স্বারকলিপি দিয়েছিল মোশারফ।

এর জেরেই এ হামলার ঘটনা ঘটছে বলে ধারণা তার।

ওসি কামরুজ্জামান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।