২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাধবদী পৌরসভায় আ. লীগ প্রার্থী বিজয়ী

নরসিংদীর মাধবদী পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী মোশারফ হোসেন প্রধান মানিক বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2016, 08:07 PM

Updated : 20 Aug 2022, 11:33 AM

মঙ্গলবার জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. রফিকুল ইসলাম এ ফলাফল ঘোষণা করেন।

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে মাধবদীতে গোলযোগ হওয়ায় ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন।

মোশারফ হোসেন নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ১২ হাজার ১৩২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মো. ইলিয়াস পেয়েছেন ৮ হাজার ২০৫ ভোট।

মঙ্গলবার পুনরায় ভোটগ্রহণের দিনও গোলযোগের কারণে একটি কেন্দ্র স্থগিত রাখা হয়েছে। তবে দুই প্রার্থীর মধ্যে ব্যবধান ওই কেন্দ্রের মোট ভোটের চেয়ে বেশি হওয়ায় ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।