ইজতেমার শেষ দিনে আরও ২ জনের মৃত্যু
টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের শেষ দিনে আরও দুই মুসল্লির মৃত্যু হয়েছে।
ইজতেমার মাসলাহাল জামাতের জিম্মাদার মো. খাদেম আলী জানান, রোববার ভোর পৌনে ৫টার দিকে ‘বার্ধক্যজনিত কারণে’ ওই দুই মুসল্লির মৃত্যু হয়।
এরা হলেন, সিরাজগঞ্জের কাজীপুরের লক্ষীপুর গ্রামের দলিলুর রহমান (৭৫) ও একই জেলার ভেন্নবাড়ি হরিনারায়নপুর গ্রামের জয়নাল আবেদিন (৬০)।
এদের মধ্যে বৃহস্পতিবার রাত ও শুক্রবার মোট তিনজনের এবং শনিবার রাতে এক ইন্দোনেশিয়ান নাগরিকসহ আরও তিনজনের মৃত্যু হয়।
তুরাগ তীরে শুক্রবার ফজরের নামাজের পরপরই বয়ানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। রোববার আখেরি মোনাজাতের মাধ্যমে ইজতেমার প্রথম পর্ব শেষ হবে।
আগামী ১৫ জানুয়ারি শুরু হবে ইজতেমার দ্বিতীয় পর্ব।
