২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইজতেমায় ইন্দোনেশিয়ার নাগরিকের মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমায় যোগ দিতে আসা ইন্দোনেশিয়ার এক নাগরিক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2016, 01:58 AM

Updated : 20 Aug 2022, 11:32 AM

নিহতের নাম পুর্নম সোপান ওরফে সোফা হাজি (৫৬)।

বিশ্ব ইজতেমার পরিচালনা কমিটির মুরব্বি প্রকৌশলী মো. গিয়াস উদ্দিন জানান, সোফা হাজি শনিবার বিকালে হৃদরোগে আক্রান্ত হন। প্রথমে তাকে বিদেশি ক্যাম্পে ও পরে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গিয়াস উদ্দিন জানান, বিশ্ব ইজতেমায় এশার নামাজের পর সোফা হাজির নামাজে জানাজা হয়। পরে তার ইচ্ছা অনুযায়ী ইজতেমা ময়দানের কবরস্থানেই তাকে দাফন করা হয়।