ইজতেমায় আরও দুইজনের মৃত্যু
প্রথম দফা বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনে হৃদরোগে এবং বার্ধক্যজনিত অসুস্থতায় আরও দুইজনের মৃত্যু হয়েছে।
এরা হলেন- নোয়াখালীর সুন্দরপুরের কালা মিয়ার ছেলে আবুল বাশার (৬০) ও সিলেটের টোকের বাজারের মফিজ উদ্দীনের ছেলে আলাউদ্দিন (৬৫)।
এ নিয়ে বিশ্ব ইজতেমার প্রথমপর্বে পাঁচজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাতে হৃদরোগে মারা যান কুড়িগ্রামের চকলারপাড় গ্রামের নুরুল ইসলাম ওরফে নুর ইসলাম (৭২), সিলেটের গোপালগঞ্জের রনকেলী এলাকার জয়নাল আবেদীন (৫৫) ও নাটোরের গোটিয়া এলাকার ফরিদ উদ্দিন কবিরাজ (৭২)
এদিকে শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার একই সময় পর্যন্ত ইজতেমায় আসা ২৪ জন অ্যাজমা, সর্দি ও ঠাণ্ডাজনিত রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে টঙ্গী হাসপাতালের আবাসিক চিকিৎসক পারভেজ হোসেন জানিয়েছেন।
