২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে সাড়ে সাত ঘণ্টা পর ফেরি চলাচল শুরু হয়েছে।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2016, 11:22 AM

Updated : 20 Aug 2022, 11:32 AM

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ফেরি চলাচল শুরু হয় বলে জানান পাটুরিয়া ঘাটের ব্যবস্থাপক মো. তানবীর হোসেন। 

তিনি বলেন, কুয়াশা কেটে যাওয়ায় দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাট থেকে ফেরি পারাপার শুরু হয়েছে। মাঝ পদ্মায় আটক থাকা রো-রো ফেরি শাহজালালও ইতোমধ্যে দৌলতদিয়া ঘাটে পৌঁছেছে।

Image
ফাইল ফটো

ফাইল ফটো

তবে দুটি ঘাটে পারাপারের অপেক্ষায় থাকা যানবাহনের বেশ দীর্ঘ সারি রয়েছে বলেও জানান পাটুরিয়া ঘাটের ব্যবস্থাপক।  

রাত আড়াইটার দিকে ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া পথে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।  

এদিকে শিমুলিয়া- কাওড়াকান্দি নৌ রুটেও সকাল সাড়ে ৯টার দিকে ফেরি চলাচল শুরু হয়।

কাওড়াকান্দি ঘাটের ট্রান্সপোর্ট সুপারিনটেন্ডেন্ট রুহুল আমিন বলেন, ভোর ৪টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল।

পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর শুরু হলেও দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটে যানজট তৈরি হয়েছে।

পুরনো খবর:

কুয়াশায় ব্যাহত ফেরি চলাচল