২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কুয়াশায় ব্যাহত ফেরি চলাচল

ঘন কুয়াশার কারণে বাংলাদেশের প্রধান দুটি নৌপথে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে।

মাদারীপুর প্রতিনিধি

রাজবাড়ী, মানিকগঞ্জ ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2016, 10:28 AM

Updated : 20 Aug 2022, 11:32 AM

শিমুলিয়া-কাওড়াকান্দি রুটে পাঁচ ঘণ্টা পর শনিবার সকালে ফেরি চলাচল শুরু হলেও পাটুরিয়া-দৌলতদিয়া পথে সকাল ১০টায়ও তা বন্ধ ছিল।  

শনিবার ভোররাতে পাটুরিয়া-দৌলতদিয়া পথে ফেরি চলাচল বন্ধ হয়ে যায় বলে বিআইডিব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম জানিয়েছেন।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাতে দৌলতদিয়ায় ৫টি ফেরিতে যানবাহন উঠিয়ে অপেক্ষা করলেও কুয়াশার কারণে এখনও পারাপারা শুরু হয়নি।”

রাত ৩টা থেকে বেশ কিছু যানবাহনসহ রো-রো ফেরি শাহজালাল মাঝ পদ্মায় আটকে আছে বলে জানিয়েছেন পাটুরিয়া ঘাটের ব্যবস্থাপক মো. তানবীর হোসেন।

এদিকে সাড়ে পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর শিমুলিয়া- কাওড়াকান্দি নৌ রুটে ফেরি চলাচল সকাল সাড়ে ৯টায় শুরু হয়েছে।

কাওড়াকান্দি ঘাটের ট্রান্সপোর্ট সুপারিনটেন্ডেন্ট রুহুল আমিন বলেন, ভোর ৪টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল।

সাড়ে ৯টার দিকে পারাপার শুরু হলেও দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটে যানজট তৈরি হয়েছে।