২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে ছোট ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ  

ঝিনাইদহে জমি নিয়ে ‍বিরোধের জেরে ছোট ভাইকে শাবল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাই ও ভাতিজার বিরুদ্ধে।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2016, 04:20 PM

Updated : 20 Aug 2022, 11:30 AM

সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান জানান, সোমবার রাতে ঝিনাইদহ সদর উপজেলার রাধানগর গ্রামে এ ঘটনায় নিহত হন নাসির উদ্দিন (৪৫)।

তিনি ওই এলাকার জালাল উদ্দিন বিশ্বাসের ছেলে।    

ঘটনার পর নাসিরের বড় ভাই আব্দুর রশিদ ও ভাতিজা হাসান পলাতক রয়েছেন বলে জানান ওসি।

ওসি হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জমি নিয়ে দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জেরে সোমবার বিকালে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। 

“এক পর্যায়ে বড় ভাই আব্দুর রশিদ, তার ছেলে হাসানসহ আরও কয়েকজন মিলে নাসিরকে শাবল ও লাঠি দিয়ে মাথায় আঘাত করে।”

ওসি জানান, নাসিরকে উদ্ধার করে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় এখনও মামলা হয়নি বলে জানান এ পুলিশ কর্মকর্তা।