২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে যারা নতুন মেয়র হলেন

ময়মনসিংহের আট পৌরসভায় নতুন যারা মেয়র হয়েছেন:

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2015, 04:38 AM

Updated : 12 Oct 2022, 04:46 PM

গফরগাঁও পৌরসভা

গফরগাঁও পৌরসভায় নতুন মেয়র হয়েছেন আওয়ামী লীগের এসএম ইকবাল হোসেন সুমন।

বুধবার রাতে রিটার্নিং কর্মকর্তা সিদ্ধার্থ শংকর কুণ্ডু নির্বাচনের ফল ঘোষণা করেন।

সুমন ১২ হাজার ৪১৪ ভোট পেয়ে মেয়র পদে বিজয়ী হয়েছেন। নিকটতম বিএনপির শাহ আব্দুল্লাহ আল মামুন পেয়েছেন ৫৮৯ ভোট।

ভালুকা পৌরসভা

আওয়ামী লীগের একেএম মেসবাহউদ্দিন কাইয়ুম ৯ হাজার ৯১ ভোট পেয়ে মেয়র পদে বিজয়ী হয়েছেন। নিকটতম বিএনপির হাতেম আলী খান পেয়েছেন ৪ হাজার ৩৫০ ভোট।

বুধবার রাতে রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল আহসান নির্বাচনের ফল ঘোষণা করেন।

ফুলপুর পৌরসভা

বিএনপির আমিনুল হক ৪ হাজার ৮৩৭ ভোট পেয়ে মেয়র পদে বিজয়ী হয়েছেন। নিকটতম আওয়ামী লীগের শশধর সেন পেয়েছেন ৩ হাজার ৮৯২ ভোট।

বুধবার রাতে রিটার্নিং কর্মকর্তা সুব্রত পাল নির্বাচনের ফল ঘোষণা করেন।

নান্দাইল পৌরসভা

আওয়ামী লীগের রফিক উদ্দিন ভুইয়া ৯ হাজার ২১৫ ভোট পেয়ে মেয়র পদে বিজয়ী হয়েছেন। নিকটতম বিএনপির আজিজুল ইসলাম পিকুল পেয়েছেন ৬ হাজার ২৩৪ ভোট।

বুধবার রাতে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শাহানুর আলম নির্বাচনের ফল ঘোষণা করেন।

মুক্তাগাছা পৌরসভা

বিএনপির শহিদুল ইসলাম বিজয়ী হয়েছেন বলে রিটার্নিং কর্মকর্তা আলীমুজ্জামান জানান।

ফুলবাড়িয়া পৌরসভা

আওয়ামী লীগের গোলাম কিবরিয়া বিজয়ী হয়েছেন বলে রিটার্নিং অফিসার- বনানী বিশ্বাস জানান।

ত্রিশাল পৌরসভা

স্বতন্ত্র প্রার্থী এবিএম আনিসুজ্জামান বিজয়ী হয়েছেন বলে রিটার্নিং অফিসার-জান্নাতুল ফেরদৌস জানান।

গৌরীপুর পৌরসভা

আওয়ামী লীগের সৈয়দ রফিকুল ইসলাম বিজয়ী হয়েছেন বলে রিটার্নিং অফিসার-বেগম দুর-রে-শাহওয়াজ জানান।