২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বরূপকাঠিতে বিএনপি প্রার্থীর ছেলেকে মারধর

পিরোজপুরের স্বরূপকাঠি পৌরসভায় বিএনপির মেয়র প্রার্থীর ছেলেকে প্রতিপক্ষের লোকজন মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2015, 10:59 AM

Updated : 22 Aug 2022, 02:24 PM

জেলা বিএনপি সাধারণ সম্পাদক আলামগীর হোসেন জানান, ভোট শুরুর কিছুক্ষণ আগে বিএনপি প্রার্থী শফিকুল ইসলাম কবিরের ছেলে ও তার প্রধান নির্বাচনী এজেন্ট সাব্বির আহাম্মদ একটি কেন্দ্রে যাচ্ছিলেন।

“পথে প্রতিপক্ষের লোকজন তাকে মারধর করে আহত করে। সাব্বিরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।”

তবে কোন প্রার্থীর লোকজন হামলা করেছে তা তিনি উল্লেখ করেননি।