ছুটিতে রাবিতে হল খোলা থাকবে
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শীতকালীন ছুটিতে আবাসিক হল খোলা রাখার ঘোষণা দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়।
রোববার বিকেলে প্রশাসনিক ভবনের সামনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ও সাধারণ ছাত্রদের অবস্থান কর্মসূচি স্থলে এসে হল প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক শিউলি শামিম শান্তা এই ঘোষণা দেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হল খোলা রাখার দাবিতে শিক্ষার্থীদের দাবির মুখে বিকেলে প্রাধ্যক্ষ পরিষদের এক জরুরি সভায় শীতকালীন ছুটিতে সব হল খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে।
শীতকালীন অবকাশের জন্য আগামী ৩১ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি আবাসিক হলগুলো বন্ধ রাখার ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয়।
এর প্রতিবাদে রোববার বেলা ১১টায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন শুরু করে ছাত্রলীগসহ সাধারণ শিক্ষার্থীরা।
