২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীমঙ্গলে তাপমাত্রা আরও কমেছে

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তাপমাত্রা আরও কমেছে।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2015, 11:23 AM

Updated : 12 Oct 2022, 04:44 PM

পুরনো খবর:

সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে
দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

বুধবারও এখানে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের উচ্চ পর্যবেক্ষক হারুন অর রশীদ বলেন, বুধবার সকাল ৯টায় শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

চলতি মৌসুমে এ পর্যন্ত এটি দেশের সর্বনিম্ন তাপমাত্রা বলে জানান তিনি।

আবহাওয়া অধিদপ্তরের বুধবারের পূর্বাভাসে বলা হয়, টাঙ্গাইল, নেত্রকোনা, শ্রীমঙ্গল, বদলগাছী ও তাড়াশ অঞ্চলসহ রংপুর বিভাগের উপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে ।

এছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানানো হয়।

শ্রীমঙ্গলে মঙ্গলবার ৬ দশমিক ৩ ডিগ্রি এবং গত রোববার (২০ ডিসেম্বর) ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

হারুন অর রশীদ জানান, গত বছরের ১ ফেব্রুয়ারি শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন ৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

এর আগে ২০০৩ সালের ২৩ জানুয়ারি শ্রীমঙ্গলে ৫ ডিগ্রি এবং ২০০৪ সালের ২৮ ডিসেম্বর ৫ দশমিক ২ ডিগ্রি লেসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

২০০৮ সালের ১৫ ফেব্রুয়ারি, ১৯৯৭ সালের ২৫ ফেব্রুয়ারি এবং ২০১০ সালের ১২ জানুয়ারি দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে রেকর্ড করা হয় ৫ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়াও ১৯৯৫ সালের ৪ জানুয়ারি এবং ২০০৭ সালের ১৭ জানুয়ারি শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৪ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, কয়েকদিনের মৃদু শৈত্যপ্রবাহ ও কনকনে ঠাণ্ডায় ছিন্নমূল, খেটেখাওয়া আর নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ বেড়েছে।