২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

চলতি শীত মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে, ৭.৪ ডিগ্রি সেলসিয়াস।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2015, 06:41 PM

Updated : 25 Apr 2022, 02:18 PM

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের  উচ্চ পর্যবেক্ষক হারুন অর রশিদ জানান, রোববার সকালে শ্রীমঙ্গলে এ বছরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

এর আগে ১৬ ডিসেম্বর নওগাঁর বদলগাছি আবহাওয়া অফিসে ৭.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল জানিয়ে তিনি বলেন, সেই হিসেবে ৭.৪ ডিগ্রি সেলসিয়াস এ মৌসুমে বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রা।

শনিবার শ্রীমঙ্গলে ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় বলে জানান তিনি।

 “উত্তরাঞ্চলের মাঝারি শৈত্যপ্রবাহ হঠাৎ এ এলাকায় ‘শিফট’ করেছে। এ কারণে তাপমাত্রা ৯ থেকে ৭.৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে,” বলেন এ আবহাওয়া কর্মকর্তা।