ঘুম থেকে তুলে দোকানিকে গুলি করে হত্যা
কক্সবাজার সদরে দুর্বৃত্তের গুলিতে এক যুবক নিহত হয়েছেন।
সদর থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধূরী জানান, রোববার গভীর রাতে উপজেলার খুরুশকুল ইউনিয়নের আদর্শ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নুরুল আবছার (২৪) একই এলাকার প্রয়াত নুরুল আমিনের ছেলে ও মুদি দোকানদার ছিলেন বলে জানিয়েছেন খুরুশকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম।
চেয়ারম্যানের বরাত দিয়ে ওসি জানান, রাতে তার দোকানে ঘুমিয়ে ছিলেন নুরুল আবছার। রাত সাড়ে ৩টার দিকে দুর্বৃত্তরা তাকে ডেকে তুলে গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের গলায় বেশ কয়েকটি গুলির চিহ্ন রয়েছে। পূর্ব শত্রুতা না অন্য কোনো কারণে তাকে হত্যা করা হয়েছে তা জানাতে পারেননি তিনি।
