সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত
সাতক্ষীরা সদর উপজেলায় পিকআপের ধাক্কায় এক ভ্যানচালক নিহত হয়েছেন।
নিহত মোমরেজ হোসেন (৪২) আশাশুনি উপজেলার কদমদহা গ্রামের শহর আলীর ছেলে।
সদর থানার ওসি ইমদাদুল হক শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার সকাল ৮টার দিকে মোমরেজ হোসেন ভ্যান চালিয়ে সাতক্ষীরা শহরের দিকে যাচ্ছিলেন।
এ সময় সাতক্ষীরা-আশাশুনি সড়কের রামচন্দ্রপুর মোড়ে একটি মাছবোঝাই পিকআপ পেছন থেকে ধাক্কা দিলে মোমরেজ গুরুতর আহত হন।
এলাকাবাসী তাকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে ওসি জানান।
ঘটনার পরপরই এর চালক পালিয়ে গেলেও পিকআপসহ হেলাপার কুমারেশ মণ্ডলকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
