২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিস্তা দ্বিতীয় সেতুর গার্ডার ভেঙে প্রকৌশলী আহত

নির্মাণাধীন তিস্তা দ্বিতীয় সেতুর গার্ডার ভেঙে পড়ে এক প্রকোশলী আহত হয়েছেন।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2015, 08:59 PM

Updated : 12 Oct 2022, 04:42 PM

বৃহস্পতিবার বিকালে স্থাপনের সময় ক্রেন থেকে ছিটকে গার্ডারটি নিচে পড়ে যায় বলে জানান লালমনিরহাট এলজিইডির নির্বাহী প্রকৌশলী শেখ আল আমিন।

আহত সাইফুল ইসলাম সেতু নির্মাণকারী প্রতিষ্ঠান নাভানা কনস্ট্রাকশন লিমিটেডের প্রকৌশলী। তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নির্মাণস্থল থেকে ২২ নম্বর গার্ডারটি মূল সেতুতে স্থাপনের সময় উপর থেকে নদীর চরে পড়ে গিয়ে চার টুকরো হয়ে যায়। ঘটনার সময় ওই গার্ডারের উপরে থাকা প্রকৌশলী সাইফুল ইসলামও নিচে পড়ে আহত হন।

এর আগে গত ১৫ নভেম্বর দ্বিতীয় তিস্তা সেতুর আরেকটি গার্ডার স্থাপনের সময় নিচে পড়ে ভেঙে যায়।

একনেকে অনুমোদন পাওয়ার পর দরপত্রের মাধ্যমে সেতুটি নির্মাণের দায়িত্ব পায় ঠিকাদারি প্রতিষ্ঠান ডাব্লিউএমসিজি-নাভানা গ্রুপ। ২০১২ সালের ২০ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতু নির্মাণকাজের উদ্বোধন করেন।