২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২  

বৃহস্পতিবার ভোরের দিকে সরাতৈল এলাকায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই শফিকুল ইসলাম সিকদার জানান। 

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2015, 02:13 PM

Updated : 22 Aug 2022, 02:17 PM

নিহতরা হলেন- পাবনার ঈশ্বরদীর আজিজুল হক (৭০) ও কুষ্টিয়া দৌলতপুরের সাইফুল ইসলাম (৪৫)।

এদের মধ্যে আজিজুল ঈশ্বরদী ‘উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের কমান্ডার’ ছিলেন।

হতাহতরা সবাই ঢাকা থেকে কুষ্টিয়াগামী ‘রাজধানী পরিবহনের’ আরোহী ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে এসআই শফিকুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাজধানী পরিবহনের বাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।”

আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সবাইকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।