২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীপুরে আগুনে পুড়েছে ৬ দোকান

গাজীপুরের শ্রীপুরে আগুন লেগে ছয়টি দোকান পুড়ে গেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2015, 10:43 AM

Updated : 22 Aug 2022, 02:17 PM

বৃহস্পতিবার ভোরে উপজেলার জৈনা বাজারের একটি মার্কেটে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে বলে জানান শ্রীপুর ফায়ার স্টেশনের পরিদর্শক মো. জিহাদ মিয়া।

তিনি বলেন, “ভোর চারটার দিকে জমির উদ্দিন মার্কেটের মোবাইল ফোনের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আসে।।”

আগুন লাগার কারণ জানাতে না পারলেও ৬টি দোকানের প্রায় ১০ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে, বলেন জিহাদ মিয়া। 

পুরনো খবর:

গাজীপুরের টোকবাজারে আগুন