২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুড়িগঙ্গায় ট্রলারডুবি: নিখোঁজ ৩ জনের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জে বুড়িগঙ্গায় তিনদিন আগে ট্রলারডুবিতে নিখোঁজ আরও তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2015, 12:34 PM

Updated : 22 Aug 2022, 02:16 PM

এরা হলেন সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার সেলিম খান (৫০), তার মেয়ে মৌসুমী আক্তার (১৫) ও ছেলে ইমন খান (১২)।

মঙ্গলবার বক্তাবলী পুলিশ ফাঁড়ির এসআই আব্দুল রাজ্জাক এ কথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “মঙ্গলবার সকালে সদর উপজেলার রাজাপুরে সেলিম ও ইমনের এবং আলীর টেকে মৌসুমীর লাশ পাওয়া যায়।”

এ নিয়ে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ পাঁচজনের মধ্যে থেকে চারজনের লাশ উদ্ধার হলো। এর আগে সোমবার সকালে আব্দুল কাদির নামে একজনের লাশ পাওয়া যায়। আর রোববার সেলিম নামের আরেকজনকে জীবিত পাওয়া যায়।

গত শনিবার সকাল ৬টার দিকে নারায়ণগঞ্জ সদরের ডিক্রির চর এলাকায় বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবে গেলে ট্রলারের পাঁচ যাত্রী নিখোঁজ হয়।

পুরনো খবর:

বুড়িগঙ্গায় ট্রলারডুবি: নিখোঁজ এক ব্যক্তির লাশ উদ্ধার
বুড়িগঙ্গায় ট্রলারডুবি: একজনের সন্ধান মিলেছে, নিখোঁজ ৪