২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদগঞ্জে ২ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী আবুল খায়ের পাটওয়ারী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2015, 01:21 PM

Updated : 22 Aug 2022, 02:14 PM

রোববার সকালে ফরিদগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান আবুল খায়ের পাটওয়ারী।

ফরিদগঞ্জ পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হক  মেয়র পদে আওয়ামী লীগ মনোনয়ন পেয়েছেন।

আর সেখানে উপজেলা আওয়ামী লীগ সভাপতি এবং মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বিদ্রোহী মেয়র প্রার্থী হয়েছিলেন আবুল খায়ের।

সংবাদ সম্মেলনে আবুল খায়ের বলেন, “আমার এখন প্রায় ৭০ বছর বয়স চলছে।  পৌরসভার একটা চেয়ারের জন্য দল থেকে বহিস্কার করুক এটা আমার কাম্য নয়। দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রেখে মনোনয়নপত্র প্রত্যাহার করলাম।”

এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিসে মনোনয়নপত্র প্রত্যাহার করেন আবুল খায়ের।

এদিকে, সকালে ফরিদগঞ্জ পৌরসভায় জাতীয় পার্টির মেয়র প্রার্থী মো. সফিকুল ইসলাম পাটওয়ারীও তার মনোনয়পত্র প্রত্যাহার করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার জয়নাল আবেদিন জানান, মেয়র পদে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির দুই প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। ফলে মেয়র পদে এখন পাঁচ জন প্রার্থী রয়েছেন।

পুরনো খবর:

ছেংগারচরে বিএনপি প্রার্থীর আপিল
চাঁদপুরে মেয়র পদে ধানের শীষ ও নৌকা পেলেন যারা