২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছেংগারচরে বিএনপি প্রার্থীর আপিল

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভায় বিএনপির মেয়র পদপ্রার্থী তার মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করেছেন।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2015, 11:05 PM

Updated : 22 Aug 2022, 02:09 PM

সোমবার জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে এ আপিল করেন চেংগারচর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সারোয়ারুল আবেদিন খোকন।

আগামী বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এ বিষয়ে শুনানি হবে।

নির্বাচনে তথ্য গোপন করা ও সব কাগজপত্র না থাকার অভিযাগে শনিবার যাচাই-বাছাইয়ে  সারোয়ারুল আবেদিন খোকনের মনোনয়নপত্র বাতিল করেন মতলব উত্তর উপজেলা রিটার্নিং অফিসার ও ইউএনও মোহাম্মদ মফিজুল ইসলাম।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. আতাউর রহমান জানান, ৫ ও ৬ ডিসেম্বর ছিল মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিন।

ওইদিন কচুয়া পৌরসভায় দুই মেয়র, ছয় কাউন্সিলর, ছেংগারচরে এক মেয়র, হাজীগঞ্জে এক মেয়র, চার কাউন্সিলর এবং মতলবে এক কাউন্সিলর পদপ্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়।