চাঁদপুরে মেয়র পদে ধানের শীষ ও নৌকা পেলেন যারা
চাঁদপুরের পাঁচ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপি তাদের দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে।
বিএনপির প্রার্থীরা হলেন ছেংগারচরে পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সারোয়ারুল আবেদীন, হাজীগঞ্জে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য বর্তমান মেয়র আব্দুল মান্নান খান, মতলবে পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র এনামুল হক বাদল, ফরিদগঞ্জে উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. হারুন অর রশিদ এবং কচুয়ায় পৌর বিএনপির সভাপতি ও বর্তমান মেয়র মো. হুমায়ুন কবির প্রধান।
বিএনপির প্রার্থীরা
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আওয়ামী লীগের প্রার্থীরা হলেন কচুয়া পৌরসভায় উপজেলা যুবলীগ সভাপতি নাজমুল আলম স্বপন, হাজীগঞ্জে পৌর আওয়ামী লীগ সভাপতি মাহবুব-উল-আলম লিপন, ছেংগারচরে পৌর আওয়ামী লীগের সদস্য ও বর্তমান মেয়র রফিকুল আলম জর্জ, মতলবে পৌর আওয়ামী লীগের সভাপতি আওলাদ হোসেন লিটন এবং ফরিদগঞ্জে পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হক শান্ত।
