পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু
ঘন কুয়াশায় কারণে চার ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।
পাটুরিয়া ফেরিঘাটের বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল জানান, রোববার সকাল ১০টার দিকে ফেরি চলাচল শুরু হয়েছে।
এর আগে রোববার ভোর ৬টার পর থেকে ফেরি চলাচল বন্ধ দেয় বিআইডব্লিউটিসি।
মহিউদ্দিন রাসেল বলেন, “কুয়াশায় মাঝ নদীতে আটকে থাকা গোলাম মওলা এবং কপোতি ফেরিও ইতিমধ্যে যাত্রী ও যানবাহন পারাপার শুরু করেছে। তবে ঘাটে পারাপারের অপেক্ষায় থাকা যানবাহনের লাইন দীর্ঘ হয়ে গেছে।”
রাজধানী ঢাকা ও দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোর মধ্যে চলাচলের পথে পদ্মা পারাপারের গুরুত্বপূর্ণ এ ঘাটে শীত মৌসুমের প্রায় প্রতিদিনই কুয়াশার কারণে ফেরি ও লঞ্চ চলাচল বিঘ্নিত হয়।
