২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2015, 08:26 AM

Updated : 22 Aug 2022, 02:14 PM

রোববার ভোর ৬টার পর থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয় বলে জানিয়েছেন পাটুরিয়া ফেরিঘাটের বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল।

তিনি বলেন, “ভোর থেকে ঘন কুয়াশায় দৃষ্টি সীমা কমে আসছিল। তাই দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।এরপর থেকে মাঝ নদীতে আটকে আছে গোলাম মওলা এবং কপোতি নামের দুটি ফেরি।”

এদিকে দুটি ঘাটে দেড় শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে বলেও জানান মহিউদ্দিন রাসেল।

শীত মৌসুমের কয়েকটি মাস প্রায় প্রতিদিনই কুয়াশার কারণে শিমুলিয়া-কাওড়াকান্দি এবং পাটুরিয়া-দৌলতদিয়াসহ বিভিন্ন নৌপথে ফেরি ও লঞ্চ চলাচল বিঘ্নিত হয়। এতে যাত্রীদের ভোগান্তির পাশাপাশি পণ্য পরিবহনও বিলম্বিত হয়।

পুরনো খবর:

কুয়াশায় শিমুলিয়া-কাওড়াকান্দি ফেরি বন্ধ