নলডাঙ্গায় মেয়রসহ ৮ প্রার্থী বিভিন্ন মামলার আসামি
নাটোরের নলডাঙ্গা পৌরসভা নির্বাচনে দুই মেয়র প্রার্থী ও আট কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
প্রার্থীদের হলফনামা ও নলডাঙ্গা থানা সূত্রে জানা যায়, নলডাঙ্গা পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আনিছুর রহমানের বিরুদ্ধে একটি হত্যা মামলা চলমান আছে। অপর স্বতন্ত্র প্রার্থী জিল্লুর রহমানের বিরুদ্ধে দুটি মামলা আছে।
কাউন্সিলর প্রার্থীদের মধ্যে ১নং ওয়ার্ডের মিজানুর রহমানের বিরুদ্ধে দুটি মামলা, ২নং ওয়ার্ডে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে একটি, বাবুল হোসেনের বিরুদ্ধে একটি, ৩নং ওয়ার্ডে মহসিন আলীর বিরুদ্ধে দুটি মামলা, জহুরুল ইসলামের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে।
এছাড়া ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদ প্রার্থী শরিফুল ইসলামের বিরুদ্ধে নয়টি, হাফিজুর রহমানের বিরুদ্ধে একটি, জিল্লুর রহমানের বিরুদ্ধে একটি ও ৮নং ওয়ার্ডের জহুরুল ইসলামের বিরুদ্ধে তিনটি মামলা চলমান রয়েছে।
নলডাঙ্গা থানার ওসি সুবীর দত্ত এসব প্রার্থীর বিরুদ্ধে মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন,‘মামলা থাকলেও কারও বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা নাই।’
