সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১
সাতক্ষীরা সদরে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে এক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন।
নিহত ইউসুফ হোসেন (৩২) সাতক্ষীরা সদরের লাবসা গ্রামের আব্দুস সালামের ছেলে।
সদর থানার ওসি ইমদাদ হক জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা-যশোর মহাসড়কের লাবসা পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহত শেখ আব্দুর রহমান একই উপজেলার মথুরাপুর গ্রামের বাসিন্দা। তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি বলেন, সকালে মোটরসাইকেলে যশোর যাচ্ছিলেন ওই দুই যুবক। এ সময় লাবসা পেট্রোল পাম্পের সামনে ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় তাদের । এতে ঘটনাস্থলে ইউসুফ নিহত হন।
