২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনা নিহত ১   

মুন্সীগঞ্জের গজারিয়ায় প্রাইভেট কার, বাস ও ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১২ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2015, 12:13 PM

Updated : 25 Apr 2022, 02:10 PM

গজারিয়ার ভবেরচর পুলিশ ফাঁড়ির এসআই কামরুজ্জামান জানান, শনিবার সকাল পৌনে ১১টার দিকে উপজেলার বাউসিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হতাহতদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব বিলকিস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুর্ঘটনায় আহত ১৩ জনকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। পরে সেখানে একজনের মৃত্যু হয়।

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।