২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছিনতাইয়ের অভিযোগে পুলিশের বিরুদ্ধে মামলা

সিলেটে ছিনতাই করে পালানোর সময় আটক পুলিশ কনস্টেবল শরীফ রানাসহ দুইজনের বিরুদ্ধে  মামলা হয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2015, 12:05 PM

Updated : 22 Aug 2022, 02:10 PM

কোতোয়ালি থানার ওসি সোহেল আহমদ জানান, ছিনতাইয়ের শিকার তামান্না আক্তার কলি সোমবার রাতে মামলাটি করেন।

সোমবার দুপুরে নগরীর বারুতখানা এলাকা থেকে এক নারীর কাছ থেকে দুই লাখ টাকা ছিনিয়ে পালানোর সময় স্থানীয়রা শরীফ রানাকে ধরে পুলিশে দেয় বলে পুলিশের ভাষ্য।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শরীফ নিজেকে জেলা পুলিশের মোটরযান বিভাগে কর্মরত বলে দাবি করেছেন।

পুরনো খবর:

ছিনতাই করে পালানোর সময় ‘পুলিশ’ আটক