ছিনতাই করে পালানোর সময় ‘পুলিশ’ আটক
সিলেট নগরীতে ছিনতাই করে পালানোর সময় এক যুবককে ধরে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
সোমবার দুপুর দেড়টার দিকে বারুতখানা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান কোতোয়ালি থানার ওসি সোহেল আহমদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বারুতখানা পয়েন্টে এক নারীর কাছ থেকে টাকা ছিনতাই করে পালানোর সময় শরীফ রানা (৩০) নামে ওই যুবককে ধরে পুলিশে দেয় স্থানীয়রা।
“থানায় জিজ্ঞাসাবাদে শরীফ নিজেকে জেলা পুলিশের মোটরযান সেকশনের কনস্টেবল দাবি করেছেন।”
