২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় ছাত্রদলের ৩ নেতা আটক

নাশকতার পরিকল্পনার অভিযোগে খুলনায় ছাত্রদলের তিন নেতাকে আটক করেছে পুলিশ।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2015, 01:02 PM

Updated : 22 Aug 2022, 02:10 PM

সদর থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, রোববার গভীর রাতে নগরীর কালীবাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়।

এরা হলেন- খুলনা মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক এসএম কামাল, সদর থানা ছাত্রদলের সভাপতি শামীম আশরাফ এবং যুগ্ম সাধারণ সম্পাদক ইউছুফ।

ওসি বলেন, “কালীবাড়ি এলাকায় জড়ো হয়ে নাশকতার পরিকল্পনা করছিল ছাত্রদল নেতারা। গোপনে এমন সংবাদ পেয়ে সেখান থেকে তাদের আটক করা হয়।”

আটকদের মধ্যে কামালের বিরুদ্ধে নাশকতার একাধিক মামলা ও অপর দুইজনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে বলে জানান তিনি।

পুরনো খবর:

সাভারে বিএনপি প্রার্থীর ‘সমন্বয়কারী’ আটক