২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে বিএনপি প্রার্থীর ‘সমন্বয়কারী’ আটক

নাশকতার পরিকল্পনার অভিযোগে সাভারে এক আইনজীবীকে আটক করা হয়েছে, যাকে নিজের নির্বাচন সমন্বয়কারী বলে জানিয়েছেন বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থী বদিউজ্জামান বদি।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2015, 10:17 AM

Updated : 22 Aug 2022, 02:09 PM

আটক নাজিম উদ্দিন সাভার পৌর এলাকার ব্যাংক কলোনি মহল্লার বাসিন্দা।

সাভার মডেল থানার ওসি মো. কামরুজ্জামান জানান, রোববার ভোরে সাভার পৌর এলাকার ব্যাংক কলোনি মহল্লা থেকে তাকে আটক করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, পৌর নির্বাচনকে ঘিরে নাশকতার পরিকল্পনার অভিযোগে নাজিম উদ্দিনকে আটক করা হয়েছে। তাকে থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সাভারে বিএনপির মনোনীত মেয়র পদপ্রার্থী ছাত্রদলের ঢাকা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক বদিউজ্জামান বদি বলেন, “আটক নাজিম উদ্দিন আমার নির্বাচন সম্বয়কারী।”

তবে নাজিমের বিরুদ্ধে কোনো মামলা বা অভিযোগ রয়েছে কি না তা জানাতে পারেননি তিনি।

পুরনো খবর:

রেলওয়ের জায়গায় স্থাপনা, গ্রেপ্তার ১
‘দুর্ধর্ষ সন্ত্রাসী ও অস্ত্র ব্যবসায়ী’ আটক