২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রেলওয়ের জায়গায় স্থাপনা, গ্রেপ্তার ১

রেলওয়ের জায়গায় স্থাপনা নির্মাণের মামলায় সিরাজগঞ্জে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2015, 02:02 PM

Updated : 12 Oct 2022, 04:37 PM

পুরনো খবর:

সাতক্ষীরায় জামায়াত কর্মীসহ গ্রেপ্তার ৩৫

বৃহস্পতিবার সকালে স্টেশন এলাকা থেকে মাসুদকে (৪০) গ্রেপ্তার করা হয় বলে জানান সিরাজগঞ্জ জিআরপি থানার ওসি কামাল আহম্মেদ।

মাসুদ জেলা শহরের মাছুমপুর উত্তরপাড়া গোলাম মোস্তফার ছেলে। অপর আসামি বাবু মাসুদের চাচাত ভাই।

ওসি বলেন, মাসুদ ও বাবু রেললাইনের জায়গা দখল করে একপাশে একটি হোটেল ও অন্যপাশে ‍দুটি কারখানা নির্মাণ করেছেন।

“এছাড়া সম্প্রতি তারা রেললাইনের মাঝখানের জায়গাটিও দখল করে দেয়াল নির্মাণ করেন।”

রোববার রেলওয়ের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে দেয়ালটি ভেঙ্গে ফেলেন এবং পুনরায় সেখানে দেয়াল নির্মাণ না করতে বাবু ও সোহেলকে নির্দেশনা দেন বলে জানান ওসি।

“কিন্তু বাবু সে নির্দেশ অমান্য করে আবারও ওই স্থানে দেয়াল নির্মাণ করেন।”

ওসি জানান, বুধবার বিকালে রেলওয়ের লোকজন দেয়ালগুলো ভেঙ্গে ফেলে এবং রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী (পিডব্লিউডি) আশরাফ উদ্দিন বাদী হয়ে বাবু ও মাসুদের বিরুদ্ধে মামলা করেন।

বাবু পলাতক রয়েছেন বলে জানান ওসি কামাল আহম্মেদ।