সাতক্ষীরায় জামায়াত কর্মীসহ গ্রেপ্তার ৩৫
সাতক্ষীরায় নাশকতার পরিকল্পনার অভিযোগে জামায়াতে ইসলামির তিন কর্মীসহ ৩৫ জনকে আটক করেছে পুলিশ।
বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত জেলার আটটি থানায় এই অভিযান চালানো হয় বলে জানান জেলা পুলিশের বিশেষ শাখার উপ-পরিদর্শক ইনামুল হক ।
তিনি জানান, সাতক্ষীরা সদরে থানায় ১০ জন, কলারোয়ায় চারজন, তালায় দুইজন, কালিগঞ্জে পাঁচজন, শ্যামনগরে তিনজন, আশাশুনিতে আটজন, দেবহাটায় একজন ও পাটকেলঘাটায় দুইজনকে আটক করা হয়।
আটককৃতদের মধ্যে জামায়াতের তিনজনের বিরুদ্ধে নাশকতার ও বাকিরা অন্যান্য মামলার আসামি বলে জানান এএসআই ইনামুল।
