২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরা মুক্ত দিবস ৭ ডিসেম্বর

একাত্তরের ৭ ডিসেম্বর হানাদার মুক্ত হয়েছিল মাগুরা।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2015, 08:23 AM

Updated : 22 Aug 2022, 02:10 PM

এই দিনে মুক্তিযোদ্ধারা পাক হানাদারদের পরাজিত করে মাগুরায় স্বাধীন বাংলাদেশের পতাকা ওড়ান।  

হানাদার মুক্ত দিবস উপলক্ষে শহরে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করেছে জেলা মুক্তিযোদ্ধা সংসদ।

মাগুরা জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোল্লা নবুয়ত আলী জানান, একাত্তরে পাক সেনারা মাগুরা শহরের পিটিআই স্কুল, সরকারি কলেজ, আনসার ক্যাম্প, জেলা পরিষদ বাংলোসহ বিভিন্ন স্থানে ক্যাম্প স্থাপন করে।

“পাক বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে তৎকালীন মাগুরা মহকুমায় সর্বদলীয় সংগ্রাম পরিষদ, ইয়াকুব বাহিনী, মুজিব বাহিনীসহ বিভিন্ন নামে গঠিত মুক্তি বাহিনী গঠিত হয়।”

মুক্তিবাহিনীর পাশাপাশি ৬ ডিসেম্বর আকাশ পথে মিত্র বাহিনী বিমান হামলা শুরু করে। এতে দিশেহারা হয়ে ৭ ডিসেম্বর হানাদার ও তাদের দোসররা পালিয়ে গেলে মাগুরা শত্রু মুক্ত হয় বলে জানান তিনি।  

পুরনো খবর:

ফেনী ও যশোর মুক্ত দিবস ৬ ডিসেম্বর 
লক্ষ্মীপুর মুক্ত দিবস ৪ ডিসেম্বর
কোটালীপাড়া মুক্ত দিবস ৩ ডিসেম্বর