কোটালীপাড়া মুক্ত দিবস ৩ ডিসেম্বর
গোপালগঞ্জের কোটালীপাড়া হানাদার মুক্ত হয়েছিল ১৯৭১ সালের ৩ ডিসেম্বর।
পাকবাহিনীর পলায়ন ও কাকডাঙ্গা রাজাকার ক্যাম্প পতনের মধ্য দিয়ে ওইদিন সকাল ১০টার দিকে কোটালীপাড়া মুক্ত হয়।
এ উপলক্ষে হেমায়েত বাহিনীর স্মৃতি যাদুঘর চত্বরে বৃহস্পতিবার শুরু হচ্ছে তিন দিনব্যাপী মুক্তিযোদ্ধাদের মিলন মেলা ও মুক্তিযোদ্ধা সমাবেশ।
ফরিদপুর ও বরিশাল অঞ্চলের মুক্তিযোদ্ধাদের অধিকাংশই হেমায়েত বাহিনীতে একত্রিত হয়ে যুদ্ধ করেছিলেন।
হেমায়েত উদ্দিন
“আর কাকডাঙ্গা রাজাকার ক্যাম্পে হামলা করে হেমায়েত বাহিনী। সকাল ১০টার দিকে রাজাকার ক্যাম্পের সদস্যরা হেমায়েত বাহিনীর কাছে আত্মসমর্পণ করে।”
হেমায়েত উদ্দিন জানান, ৭২টি গ্রুপের সমন্বয়ে গঠিত হেমায়েত বাহিনীর সদস্য ছিল প্রায় ৭ হাজার। মুক্তিযুদ্ধে সম্মুখযুদ্ধে ১৮ জন শহীদ ও ২৪ জন আহত হন।
মুক্তিযুদ্ধে মাটিভাঙ্গা, বাঁশবাড়িয়া, ঝনঝনিয়া, রামশীল, জহরের কান্দি, কোটালীপাড়া সদর প্রভৃতি স্থানে হেমায়েত বাহিনী সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হয় বলে জানান তিনি।
