২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুর মুক্ত দিবস ৪ ডিসেম্বর

লক্ষ্মীপুর জেলা হানাদার মুক্ত হয়েছিল ১৯৭১ সালের ৪ ডিসেম্বর।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2015, 09:50 AM

Updated : 25 Apr 2022, 02:14 PM

একাত্তরে জেলার পাঁচটি উপজেলায় স্থানীয় রাজাকারদের সহায়তায় অগ্নিসংযোগ ও লুটপাটসহ হত্যাযজ্ঞ চালায় পাকিস্তানি হানাদাররা।

দিবসটি উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করেছে জেলা মুক্তিযোদ্ধা সংসদ।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ লক্ষ্মীপুর জেলা ইউনিটের কমান্ডার আনোয়ারুল হক জানান, এই দিনে শহীদ রফিকুল হায়দার চৌধুরী সুবেদার আবদুল মতিনের নেতৃত্বে দেড় শতাধিক মুক্তিযোদ্ধা একত্রিত হন।

পরে দালাল বাজার, সদরের দক্ষিণ হামছাদি, শাখারী পাড়ার মিঠানীয়া খালপাড়সহ বাগবাড়ি রাজাকার ক্যাম্পে হামলা চালিয়ে লক্ষ্মীপুরকে হানাদার মুক্ত করেন।

“প্রায় দেড় শতাধিক রাজাকারকে আটক করে এবং বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করে। পরে লক্ষ্মীপুর শহরে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়।”

জেলা মুক্তিযোদ্ধা সংসদের তথ্য মতে, ১৯৭১ সালে জেলায় সৈয়দ আবদুল হালীম বাসু, মনছুর আহমদ, আবু ছায়েদ, আবুল খায়েরসহ ৩৭ জন শহীদ হন।

সেই নারকীয় হত্যাযজ্ঞের নীরব সাক্ষী হয়ে আছে মাদামব্রিজ বধ্যভূমি, পিয়ারাপুর ব্রিজ বাসুবাজার গণকবর, চন্দ্রগঞ্জ, রসুলগঞ্জ ও আবদুল্যাপুর এবং রামগঞ্জ থানা সংলগ্ন বধ্যভূমি।

পুরনো খবর:

কোটালীপাড়া মুক্ত দিবস ৩ ডিসেম্বর