গোপালগঞ্জে বিএনপির মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
‘তথ্যে গরমিল থাকায়’ গোপালগঞ্জ পৌরসভায় বিএনপির মেয়র প্রার্থী তৌফিকুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
তিনি সাংবাদিকদের বলেন, তৌফিকুলের আয়কর রিটার্নের সঙ্গে হলফনামার তথ্যের গরমিল থাকায় তার মনোনয়নপত্র বাতিল হয়েছে।
তবে তৌফিকুল ইসলাম বলেন, “আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। উদ্দেশ্যমূলকভাবে আমার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।”
এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন বলে জানান তিনি।
