শিবচরে বিএনপির প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
‘তথ্যে গরমিল থাকায়’ মাদারীপুরের শিবচর পৌরসভায় বিএনপির প্রার্থী জাহাঙ্গীর কামালের মনোনয়নপত্র বাতিল করেছে প্রশাসন।
জেলা রিটার্নিং কর্মকর্তা পারভেজ রায়হান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সম্পদের হিসাব বিবরণী ও আয়করের হিসাবে গরমিল থাকায় শিবচরের বিএনপির প্রার্থী জাহাঙ্গীর কামালের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
এ ব্যাপারে জাহাঙ্গীর কামালের সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।
তবে পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক হিমায়েত খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা আমাদের প্রার্থীর পক্ষে আপিল করব।”
