২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ৩ দিনের জীবনানন্দ মেলা শুরু

বরিশালে শুরু হয়েছে তিনদিনের জীবনানন্দ মেলা।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2015, 01:44 PM

Updated : 25 Apr 2022, 02:14 PM

শুক্রবার সকালে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে মেলার উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের লেখক পবিত্র সরকার।

জাতীয় কবি পরিষদের উদ্যোগে নগরীর অমৃত লাল দে বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে আয়োজিত এ মেলা আগামী রোববার শেষ হবে।

কবি পরিষদের সভাপতি তপন কর চক্রবতী জানান, জীবনানন্দ দাশের জন্মদিন উপলক্ষে তিন দিনের এ মেলার আয়োজন করা হয়েছে। 

মেলায় কবিতা পাঠ ছাড়াও আলোচনা সভার আয়োজন করা হয়েছে, যেখানে বিদেশের অর্ধ-শতাধিক কবি উপস্থিত থাকবেন বলে জানান তিনি।

এর আগে একটি শোভাযাত্রা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কবি জীবনানন্দ স্মৃতি পাঠাগারে গিয়ে শেষ হয়।