২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে এক হাজতির মৃত্যু 

ফেনী জেলা কারাগারের এক হাজতির মৃত্যু হয়েছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2015, 04:23 PM

Updated : 25 Apr 2022, 02:13 PM

সোমবার ফেনী জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন মুজিবুর রহমানের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ফেনী কারাগারের জেলার শংকর মজুমদার।

মুজিবুর ঢাকার যাত্রাবাড়ীর হাবিবুর রহমানের ছেলে। মাদক মামলায় গত ২৪ অগাস্ট থেকে তিনি ফেনী কারাগারে বন্দি ছিলেন।

জেলার শংকর বলেন, “রোববার রাত দেড়টার দিকে মুজিবুর বুকে ব্যথা অনুভব করলে কারা কর্তৃপক্ষ তাকে সদর হাসপাতালে ভর্তি করে। পরে সেখানে তার মৃত্যু হয়।”

মজিবুরের লাশ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান জেলা কারাগারের সুপার আনোয়ারুল করিম।