২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোর পৌর মেয়র বরখাস্ত

যশোর পৌরসভার মেয়র মারুফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2015, 05:44 PM

Updated : 22 Aug 2022, 02:04 PM

এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব (পৌর-১) মো. খলিলুর রহমান স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন রোববার যশোর পৌরসভা দপ্তরে পৌঁছয় বলে জানান পৌরসভার সচিব আব্দুল্লাহ আল মাসুম।

মারুফুল যশোর শহর বিএনপির সভাপতি।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ক্ষমতার অপব্যবহার, সরকারি আদেশ উপেক্ষা করে পৌরকর পুনর্নির্ধারণ, পৌরকর বকেয়া রাখা, অপ্রয়োজনীয় কর্মচারী নিয়োগসহ বিভিন্ন অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় স্থানীয় সরকার (পৌরসভা) আইন অনুযায়ী তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হল।

এ বিষয়ে মারুফুল ইসলাম বলেন, “যেসব অভিযোগে আমাকে বরখাস্ত করা হয়েছে তা মিথ্যা ও ভিত্তিহীন।”

রাজনৈতিকভাবে হেনস্থা করতেই মেয়াদ শেষের এক মাস আগে তাকে বরখাস্ত করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।