২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতীয় ৫ শিশুকে স্বজনদের কাছে হস্তান্তর

নোয়াখালী থেকে উদ্ধার হওয়া পাঁচ ভারতীয় শিশুকে আদালতের নির্দেশে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2015, 11:05 PM

Updated : 12 Oct 2022, 04:28 PM

কোম্পানীগঞ্জ থানার ওসি সাজেদুর রহমান সাজিদ জানান, সোমবার রাতে বিলোনিয়া সীমান্ত দিয়ে শিশুদের বিএসেএফর হাতে তুলে দেওয়া হয়েছে।

গত ২৪ অক্টোবর রাতে জেলার বসুরহাট ক্যাডেট মাদ্রাসার সামনে থেকে ওই পাঁচ শিশুকে উদ্ধার করে পুলিশ। পরে তাদের চট্টগ্রামের ‘ছোটমণি নিবাসে’ পাঠানো হয়।

বিডিনিউজকে ওসি বলেন, বিকালে ওই শিশুদেরকে বিজিবির মাধ্যমে বিএসএফের কাছে হস্তান্তরের আদেশ দেন নোয়াখালীর ২ নং আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফারহানা ভূঁইয়া।

“পরে নোয়াখালী জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মো. আবদুর রহমান ও কোম্পানীগঞ্জ থানার এসআই আবদুল করিম শিশুদেরকে ভারতের বিলোনিয়া সীমান্তে বিএসএফ ক্যাম্পে নিয়ে যান। ”

পাঁচ শিশু হলো-শামীম চৌধুরী (৮), শাহীন চৌধুরী (৭), তক্কিন চৌধুরী (৩), নাছরিন বেগম (৩) ও ওবায়েদ উল্লাহ (১)।