সাভারে ওষুধ কারখানাকে জরিমানা
সাভারে নিম্নমানের কাঁচামাল দিয়ে ওষুধ তৈরি ও বাজারজাতকরণের অভিযোগে একটি ওষুধ কারখানাকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে র্যাব-৪ এর নির্বাহী ম্যাজিট্রেট সারোয়ার আলম পৌর এলাকার ব্যাংক কলোনি মহল্লার এ্যাভার্ট ফার্মা লিমিটেড কারখানায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন।
তিনি জানান, দীর্ঘদিন ধরে নিম্নমানের কাঁচামাল দিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে ওষুধ তৈরি করে বাজারে সরবরাবহ করছিল কারখানা কর্তৃপক্ষ।
“ওষুধ তৈরির লাইসেন্স তাদের থাকলেও এর মেয়াদ শেষ হয়েছে অনেক আগেই। কিন্তু নবায়ন না করে ঔষধ উৎপাদন অব্যাহত রাখে কর্তৃপক্ষ। এছাড়া তারা বিভিন্ন ব্রান্ডের সিগারেটের কার্টনে ওষুধ বাজারজাত করত।”
